বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কোতোয়ালী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস‍্যের - The News Lion

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কোতোয়ালী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস‍্যের

 


দি নিউজ লায়নঃ   ভাজপা ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোতোয়ালী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বাবলু ঘোষ। এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতের মোট ১৫ টি আসনের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আগামীতে অনাস্থার মাধ্যমে ওই গ্রাম পঞ্চায়েত দখল করবে তৃণমূল বলে জানিয়েছে দলের জেলা নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে মালদা শহরের স্টেশন রোডে তৃণমূলের জেলা কার্যালয় নূর ম্যানশন ভবনে  কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ৮ নং সংসদের বিজেপি সদস্য বাবলু ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর ফলে ম্যাজিক ফিগারে আসে তৃণমূল। এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ, যুব নেতা শুভদীপ সান্যাল সহ অন্যান্য নেতৃত্ব।


 তৃণমূলের জেলা মহিলা নেত্রী তথা মালদা জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে একক ভাবে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমল। এদিকে বিজেপির ওই পঞ্চায়েত সদস্য বাবলু ঘোষ তৃণমূলে যোগ দেওয়ার পর বলেন , দলে থেকে কোনরকম উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না তিনি। মানুষ অনেক আশা করে ভোট দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন দলের একজন সৈনিক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করতে চাই বলে জানিয়েছেন বিজেপির দলত্যগি ওই পঞ্চায়েত সদস্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.